উমাইয়া খেলাফত (৬৬১–৭৫০ খ্রি.) মুসলিম স্থাপত্যশৈলীতে রেখে গেছে অপূর্ব নান্দনিকতার ছাপ। তাদের আমলের ধর্মীয় ও আবাসিক স্থাপনায় আজও সেই ছাপ স্পষ্ট। ইসলামি স্থাপত্যকলার দুটি অনন্য নিদর্শন হলো জেরুজালেমের কুব্বাতুস সাখরা (ডোম অব দ্য রক) এবং দামেস্কের উমাইয়া মসজিদ।
৬৯১–৬৯২ খ্রিস্টাব্দে খলিফা আব্দুল মালিক জেরুজালেমে গড়ে তোলেন কুব্বাতুস সাখরা। আল-হারাম আশ-শরিফ কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত এ স্থাপনাটি ইসলামের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। বিশ্বাস করা হয় এখান থেকেই ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে মহানবী (সা.) মিরাজের সফরে গিয়েছিলেন। সোনালি গম্বুজ, খিলান, স্তম্ভ, বহুরঙা মার্বেল ও মোজাইক শিল্প কুব্বাতুস সাখরাকে দিয়েছে অসাধারণ শৈল্পিক মহিমা।

প্রসঙ্গত, অনেà