জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী তাঁর ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর শারীরিক সৌন্দর্য ও মহৎ চরিত্র চমৎকারভাবে তুলে ধরেছেন।
আজহারী লিখেছেন, নবীজি (স.) ছিলেন মধ্যম উচ্চতার, সুগঠিত দেহের অধিকারী। তাঁর মুখমণ্ডল ছিল চাঁদের মতো উজ্জ্বল, সর্বদা মায়াময় মুচকি হাসিতে ভরপুর। প্রশস্ত কাঁধ, দৃপ্ত পদক্ষেপ, শুভ্র দাঁত ও কোমল দৃষ্টি তাঁর ব্যক্তিত্বকে আরও অনন্য করে তুলেছিল। চোখ ছিল হরিণীর মতো মায়াবী—সাদা অংশ ছিল ধবধবে শুভ্র আর কালো অংশ ছিল কুচকুচে কালো।
তিনি উল্লেখ করেন, নবীজির (স.) চুল ছিল হালকা কোঁকড়ানো, কখনো কান ছুঁই ছুঁই করত, আবার কখনো কাঁধ পর্যন্ত পৌঁছাত। জীবনের শেষ প্রান্তে তাঁর দাড়ি-চুলে মাত্র কুড়ি গোটা সাদা চুল দেখা গিয়েছিল।
ড. আজহারী তাঁর লেখায় নবীজির (স.) চরিত্রগত সৌন্দর্যের শ্রেষ্ঠত্বও তুলে ধরেন। তিনি লেখেন, ‘তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো কাউকে কষ্ট দেননি, কখনো খাবাà¦