সৌদি আরবের বিখ্যাত মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে শিক্ষকতার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তিন আলেম। তারা সবাই কওমি মাদরাসাপড়ুয়া।
তারা হলেন মাওলানা শরীফ আহমাদ আল মাদানি, মাওলানা এরশাদুর রহমান ও মাওলানা মোশাহিদ দেওয়ান।
মাওলানা শরীফ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ হাদিস বিভাগে শিক্ষকতা করবেন। আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে পাঠদান শুরু করবেন তিনি। আর এরশাদুর রহমান ও মোশাহিদ দেওয়ান ইতোমধ্যে পাঠদান শুরু করেছেন।
এরশাদুর আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে (মাহাদু তালিমিল লুগাহ আল আরাবিয়াহ) এবং মোশাহিদ শরিয়াহ বিভাগে শিক্ষক হিসেবে পাঠদান করছেন।
শরীফ আল মাদানির বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্à