শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

অবসরের পর প্রায় অর্ধ কোটি টাকা সম্মানি পেলেন ইমাম!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের একটি গ্রামীণ মসজিদ কর্তৃপক্ষ তাদের বিদায়ি ইমামকে প্রায় অর্ধ কোটি টাকা সম্মানি দিয়ে ব্যাপক আলোচনায় এসেছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজস্থানের নাগৌর জেলার বাসনি গ্রামে এক অনুপ্রেরণামূলক ঘটনা ঘটেছে। যেখানে অবসর নেওয়া ইমামকে বাংলাদেশি মুদ্রায় প্রায় অর্ধ কোটি টাকা সম্মানি দেওয়া হয়েছে।

ওই ইমামের নাম মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে ইমামতির পাশাপাশি ধর্মীয়শিক্ষা, সমাজ ও মানবসেবায় নিয়োজিত থাকার কারণে অবসর গ্রহণের পর তাকে এই সম্মানি দেওয়া হয়।

মসজিদ কর্তৃপক্ষ ও গ্রামবাসী একত্রে অর্থ সংগ্রহ করে অবসরের সময়ে ইমামকে এই সম্মাননা প্রদান করে। মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী শুধু নামাজ পরিচালনা ও ধর্মীয় শিক্ষা দিয়েই সীমাবদ্ধ থাকেননি; বরং সামাজিক সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রেখেছেন। ফলে তার অবদানকে মর্যাদা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

রাজস্থানের শেখাওয়াতি অঞ্চলের সিকার, লাডনুর পর এবার নাগৌরেও ইমামকে সম্মাননা জানানোর এই রীতি দেখা গেলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি বেশ প্রশংসা কুড়িয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ