সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম দেশগুলোর নেতাদেরকে মার্কিন কাল্পনিক শক্তির ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন ভণ্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। 

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখরচি এই কড়া হুঁশিয়ারি দেন। শেখরচি বলেন, তথাকথিত মার্কিন শক্তির ওপর ভরসা করা বন্ধ করুন, কারণ, আমেরিকানরা তাদের নিজেদের নড়বড়ে হয়ে পড়া সেনাবাহিনীকেই রক্ষা করতে পারছে না, সেখানে মুসলিম দেশ বা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে অসম্ভব।

শেখরচি বলেন, এক সময় যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের নাম শুনলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়তো। এবং যেটার মাধ্যমে মুসলিম দেশগুলোর সম্পদ লুট করা হতো, ইরানি বাহিনী সেই যুদ্ধজাহাজকে অকেজো করে দিয়ে পিছু হটতে বাধ্য করার মাধ্যমে এক ঐতিহাসিক পরাজয় উপহার দিয়েছে। তিনি দাবি করেন, কয়েক দশক ধরে আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে মুসলিমদের সম্পদে গড়ে তোলা এই অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি ইরানের প্রতিশোধমূলক অভিযানে ধ্বংস হয়ে গেছে।

জেনারেল শেখরচি আরও বলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল, ঘরবাড়ি এবং অবকাঠামো পুনর্নির্মাণের সক্ষমতা ইরানের রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হারানো মর্যাদা, তাদের অন্তঃসারশূন্য ক্ষমতা এবং পরাজিত সামরিক বাহিনীর ভাবমূর্তি আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে চালানো সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান বর্তমানে ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ