ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইতোমধ্যে ঈদুল ফিতরকে উপলক্ষ্য করে দেশের নাগরিকরা স্বজনদের কাছে যেতে নাড়ির টানে রাজধানী ছাড়ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহন সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠছে। সিন্ডিকেট ও টিকেট কালোবাজারিরা স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া; ক্ষেত্রবিশেষে দুই-তিন গুণ ভাড়ার নামে ডাকাতি শুরু করে দিয়েছে। এরা মানুষকে জিম্মি করে জোরপূর্বক গরীব-অসহায়দের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এসব সিন্ডিকেট সরকারের সকল সফলতা ম্লান করতে যেন প্রতিযোগিতায় নেমেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্য আকর্ষণ করে নগর ভারপ্রাপ্ত সভাপতি বলেন, জনগণের জন্য ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেটের কবর রচনা করুন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ এর জরুরি সভায় তিনি এসব কথা করেন।
নগর সভাপতি আরও বলেন, ঈদকে সামনে রেখে চাঁদাবাজির কারণে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারে রাজপথে সমাধান করতেও আমরা পিছপা হব না। চাঁদাবাজিকে যারা একাডেমিক রূপ দিতে চায়, জানগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। পাশাপাশি, বেপরোয়াভাবে গাড়ির গতি মানুষের জীবনে ভয়াবহ বিপদ নিয়ে আসতে পারে। তাই, পরিবহন সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ কামনা করছি।
নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, শফিকুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম, আহাজ্ব নজরুল ইসলাম খোকন, শেখ আবু তাহের, মাওলানা ইসমাইল হোসেন, আবদুল আহাদ প্রমুখ।
আইএইচ/