শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ফরিদপুরে বয়স্কদের নামাজ প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের মাঝে পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,(ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুরেরয় ৩০ দিনব্যাপী বয়স্ক মুসল্লিদের পাঁচটি সূরা সহ নামাজ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার মাগরিবের নামাজের পরে উপজেলার বাবলাতলা মাদ্রাসায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১৫ জন বয়স্ক মুসল্লিদের  মাঝে নামাজশিক্ষা  বই সহ বিভিন্ন প্রকার  ক্রেস্ট তুলে দেন, আমন্ত্রিত মেহমান ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি গোলাম কবির ও দিগনগর ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম।

আয়োজন করেন সৌদি আরব জামিয়া তাহফিজুল কুরআনের শিক্ষক মাহাদী বিন আব্দুস সালাম।

বিতরণ শেষে মাহাদী বিন আব্দুস সালাম জানান, মূলত বয়স্ক মুসল্লিরা  যেন ফরজ নামাজ কায়েম করার লক্ষ্যে তারা যেন সহি শুদ্ধ ভাবে কয়েকটি সূরা মস্ক করে নামাজ আদায় করতে পারেন, বয়স্কদের মাঝে উদ্বুদ্ধ করাই আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ