শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

আড়াই বছরে পূর্ণ কুরআন হাতে লিখল ভারতীয় শিশু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

ভারতের কেরালা রাজ্যের ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ মাদলাজ মাত্র আড়াই বছরে পবিত্র কুরআনের সম্পূর্ণ কপি নিজ হাতে লেখার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। এই ঐতিহাসিক কাজটি প্রমাণ করেছে তার গভীর ধর্মীয় শ্রদ্ধা ও সৃজনশীল মনোভাব।

মাদলাজ ২০২২ সালের ডিসেম্বর মাসে, যখন তার বয়স ছিল মাত্র ছয় বছর, তখন স্থানীয়ভাবে আয়োজিত সাত বছরের নিচে শিশুদের জন্য এক প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়ে কুরআন লেখার কাজ শুরু করেন। তিনি প্রতিদিন এক ঘণ্টা করে এ-ফোর সাইজের কাগজে পেন্সিল দিয়ে কুরআন লিখতেন এবং আরবি ক্যালিগ্রাফির নান্দনিকতা ও তাজবিদের নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করতেন।

মাদলাজের পরিবার তার এই বিশেষ উদ্যোগে সহায়তা করেছিল। তারা তাকে একটি উপযুক্ত পরিবেশ প্রদান করে এবং তার কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন। মাদলাজের মা প্রতিদিন তার হাতের লেখা পর্যালোচনা করতেন এবং প্রয়োজনীয় সংশোধন করতেন। অবশেষে, ২০২৫ সালের ২৬ মে তিনি কুরআনের এই ব্যতিক্রমী কপি সম্পন্ন করেন।

লিখিত কুরআনের কপি পরবর্তীতে বহু হাফেজ (নারী ও পুরুষ) দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়, যাতে নিশ্চিত করা যায় যে, এটি অনুমোদিত মুসহাফের সাথে পুরোপুরি মিলছে। কুরআনের প্রত্যেকটি পারা কয়েকবার করে পরীক্ষা করা হয় এবং দু'মাসব্যাপী এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

মাদলাজের এই অসাধারণ কৃতিত্ব শুধু তার সৃজনশীলতা এবং পরিশ্রমেরই প্রমাণ নয়, বরং এটি তার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনও বটে।

সূত্র: ইকনা নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ