বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮


জমিয়ত সিলেট মহানগর শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার নিয়মিত মাসিক বৈঠক শনিবার (১২ জুলাই) বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় অফিসে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের সভাপতিত্ব করেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ সগীর।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়, বিশেষ করে সম্প্রতি এক নিরীহ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং মসজিদে ইমামকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। তারা এসব ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বলেন, এসব ঘটনা দেশের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং আইন-শৃঙ্খলার ভয়াবহ অবক্ষয়ের দিক ইঙ্গিত করছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মাহমুদ হাসান, হাফিজ মাওলানা আহমদ কবির, ক্বারী মুক্তার আহমদ, হাফিজ মাওলানা আব্দুল্লাহ; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন ও হাফিজ মাওলানা আহমদ সগীর; সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ; প্রচার ও অফিস সম্পাদক মুফতি শামীম আহমদ; সহ-প্রচার সম্পাদক মাওলানা মাসুম আহমদ; অর্থ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ; সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ; সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক; কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ; শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা তৈয়িবুর রহমান।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য মাওলানা মোসাদ্দেক আহমদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা শরীফ উদ্দিন প্রমুখ।

বৈঠকের শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়, যাতে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ