বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

যেসব কারণে দোয়া কবুল হয় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিখ্যাত বুজুর্গ হজরত ইবরাহিম বিন আদহাম রহ. একবার তিনি বসরার বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে ধরল। তাকে বলল, ‘আমরা দোয়া করি, কিন্তু কবুল হয় না। আমাদের এমন অবস্থা কেন?’

উত্তরে তিনি বললেন, তোমাদের অন্তরগুলো মরে গেছে। ফলে তোমাদের দোয়া কবুল হয় না।

অন্তর মরে যাওয়ার ১০টি কারণ-

. তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তার হক আদায় করোনি।

. তোমরা বলে থাক যে, তোমরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসো। কিন্তু তার সুন্নত ও আদর্শকে পরিত্যাগ করেছ।

. তোমরা কুরআন পাঠ করেছ কিন্তু তদনুযায়ী আমল করোনি।

. তোমরা আল্লাহর নেয়ামত ভোগ করছ প্রতিনিয়ত, কিন্তু তার শুকরিয়া আদায় করোনি।

. তোমরা বলেছ যে, শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছ সমসময়।

. তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জান্নাত সত্য, কিন্তু তার জন্য আমল করোনি।

. তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জাহান্নাম সত্য, কিন্তু তা থেকে আত্মরক্ষার ব্যবস্থা করোনি।

. তোমরা স্বীকার করেছ যে, মৃত্যু অবধারিত সত্য। কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করোনি।

. ঘুম থেকে জেগেই তোমরা অন্যের দোষ-ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করেছ, কিন্তু নিজের দোষের কথা বেমালুম ভুলে গেছ।

১০. তোমরা তোমাদের মৃতদের দাফন করেছ কিন্তু তাদের থেকে শিক্ষা নাওনি। (তাফসিরে কুরতুবি : ২/২০৮; হিলয়াতুল আওলিয়া : ৬/২৫৪)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ