বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৫ ফাল্গুন ১৪৩২ ।। ১ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা এবারে সংসদে কওমি-আলিয়ার ২৪ আলেম! কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় মুরাদনগরে পথচারীদের মাঝে উলামায়ে কেরামদের মিষ্টি বিতরণ ঢাকায় আসছেন এরদোগানের ছেলে , প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করবেন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রস্তুতি পরিদর্শন সৌদি মন্ত্রীর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করবে তালেবান

কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় মুরাদনগরে পথচারীদের মাঝে উলামায়ে কেরামদের মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা ৩ মুরাদনগরে ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবার ধর্মমন্ত্রনালয় পদে দায়িত্ব পেয়ে শপথ গ্রহণ করায় মুরাদনগরে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন মুরাদনগর উপজেলার ওলামায়ে কেরামগণ।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাত ৯ টা মুরাদনগর ইসলামী চত্বরে পথচারীদের মাঝে চলে মিষ্টি বিতরণ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জমিয়তের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মুরাদনগর উপজেলার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার, মুরাদনগর উপজেলা যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি খাইরুল ইসলাম, হাফেজ আশেক এলাহী, মাওলানা ওমর ফারুক, উপজেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন সিরাজী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউছুফ সাহেব,সহ:দপ্তর বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মোতালেব হোসাইন, মুফতি আমানুল্লাহ,মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা কামাল উদ্দিন, মুহাম্মদ নাজমুল হাসান আমজাদ ও মাওলানা মোবারক হোসেন প্রমুখ।

বর্ষিয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ায় কুমিল্লা ৩ মুরাদনগর সহ সারাদেশে ওলামায়ে কেরামদের মাঝে দেখা যাচ্ছে এক আনন্দের উচ্ছ্বাস। পথে ঘাটে দোকানপাটে সর্বমহলে শুনা যাচ্ছে এক আনন্দ ও প্রশংসার বার্তা। কারণ তিনি দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মাঝে একজন ওলামা বান্ধব ইসলাম প্রিয় জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। উলামায়ে কেরামদের সঙ্গে তার গভীর সম্পর্ক।

ধর্মমন্ত্রী কায়কোবাদ হলেন মুরাদনগর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ।তার পিতা কাজী নোমান আহমদ। দাদার নাম মুসলিহে উম্মাহ কাজী শাহ মোজাফফর আহমদ রহ.। তার ফুফা হলেন আব্দুল ওয়াহহাব পীরজী হুজুর রহ.। তিনি বর্তমানে মুসলিহে উম্মাহ কাজী শাহ মোজাফফার আহমদ রহ. এর প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মোজাফফারুল উলুম মুরাদনগর এর মোতাওয়াল্লী। এছাড়াও মুরাদনগর উপজেলার স্কুল কলেজসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৩ মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চাশ হাজারের অধিক ভোটের ব্যবধানে তিনি ষষ্ঠবারের মতো সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন এবং গতকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টা ধর্মমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ