বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

৬ ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণ শুরুর ঘোষণা হুমায়ুন কবিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইউএনএ নিউজ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে আবারও আলোচনায় বাবরি মসজিদ। মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় বাবরি মসজিদের আদলে প্রস্তাবিত মসজিদটির নির্মাণকাজ আগামী ৬ ডিসেম্বর থেকে শুরুর ঘোষণা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান ও বিধায়ক হুমায়ুন কবির। এ ঘোষণা ঘিরে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর বেলডাঙায় মসজিদটির নির্মাণকাজ শুরু হবে। এদিন জাতীয় সড়ক-৩৪ অবরোধেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর বক্তব্য, সড়ক অবরোধ ঠেকানোর সক্ষমতা থাকলে প্রশাসন তা করে দেখাক।

তাঁর দাবি, রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তাঁর সমর্থকেরা সড়কে অবস্থান নেবেন। এ ছাড়া আরও কয়েকটি এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালনের কথাও জানিয়েছেন তিনি।

হুমায়ুন কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবিত মসজিদটি হবে দোতলা। এর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৭ কোটি রুপি। একসঙ্গে প্রায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে মসজিদটিতে। এ উপলক্ষে ৬ ডিসেম্বর বিপুলসংখ্যক সমর্থককে বেলডাঙায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে তাঁর ঘোষণার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সম্ভাব্য জমায়েত ও সড়ক অবরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ ডিসেম্বর বেলডাঙায় প্রস্তাবিত মসজিদটির প্রতীকী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন কবির। এবার ২০২৬ সালের একই দিনে নির্মাণকাজ শুরুর ঘোষণা দিলেন তিনি। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ ইস্যু নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ