
|
স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ:
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৫ রাত
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক রাসুলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি ও মুক্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ। তিনি বলেন, ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মাদ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ বাস্তবায়ন করতে হবে। বর্তমান সমাজে যে অশান্তি, বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, এর প্রতিকার রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের মধ্যেই রয়েছে। শায়খ মাওলানা ফয়েজ আহমদ আরও বলেন, শুধু মুখে নবীপ্রেমের কথা বললেই হবে না; জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। ইসলামী অনুশাসন ও নবীজি (সা.)-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন সম্ভব। শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিসের স্পেন শাখার উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পেন শাখার সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির আল-মাহদির সভাপতিত্বে এবং শাখার সেক্রেটারি মাওলানা আজিমুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন শাখার প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা ইলিয়াস আহমদ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ও মুফতি ইউসুফ হুসাইন আজহারি। মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন তারিক বিন জিয়াদ মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদীন দেওবন্দী। এসএইচ/ |