শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

কারাগার থেকে হাসপাতালে ইমরান, নেপথ্যে কি ‘গোপন চুক্তি’?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঘিরে দেশটির বর্তমান সরকারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন পাকিস্তানের প্রবীণ সাংবাদিক হামিদ মীর।

তিনি বলেন, পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে আদালতের এমন সুবিধা অনেক সময় ক্ষমতাচ্যুত বা কারাবন্দি নেতাদের রাজনীতিতে ফেরার পথ তৈরি করেছে। উদাহরণ হিসেবে তিনি নওয়াজ শরিফের কথা উল্লেখ করেন। ২০১৯ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত অবস্থায় চিকিৎসার জন্য জামিন পেয়ে নওয়াজ লন্ডনে যান এবং পরে পাকিস্তানের রাজনীতিতে ফেরেন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে তাকে আদিয়ালা কারাগার থেকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন।

তবে শেহবাজ শরিফ সরকার দ্রুত ওই নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।

হামিদ মীরের মতে, পাকিস্তানে আদালতের এমন সিদ্ধান্তকে প্রায়ই পর্দার আড়ালের কোনো সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখা হয়। এ কারণেই শরিফ পরিবার ভাবতে পারে, ইমরান খানও কোনো গোপন সমঝোতার মাধ্যমে সুবিধা পাচ্ছেন।

ক্ষমতাসীন জোটের মধ্যেও সম্প্রতি মতবিরোধ দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে অবস্থান নিয়েছেন।

একই সঙ্গে তরুণদের মধ্যে রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি অসন্তোষ বাড়ছে।

ইমরানের জনপ্রিয়তা এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা উল্লেখ করে হামিদ মীর বলেন, পাকিস্তানের রাজনীতিতে যেকোনো কিছু ঘটতে পারে। নওয়াজ শরিফ যেমন কারাগার থেকে বের হয়ে আবার রাজনীতিতে ফিরতে পেরেছেন, তেমনি ইমরান খানও আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসতে পারেন।

তার মতে, ইমরান খানের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনের আশঙ্কাই বর্তমানে শরিফ সরকারের উদ্বেগের অন্যতম কারণ।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ