বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক‎

দেশের চলামান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। গ্যাসের চাপ কমে যাওয়া, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে জনজীবন, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ উৎপাদন ব্যাহত করে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত ২১ আগস্ট বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে নগর সম্মেলন সফল করার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি দাবি জানান, বর্তমান অবস্থায় সংকট সমাধানে সাময়িকভাবে জোড়া তালি না দিয়ে এর স্থায়ী ও টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন জোরদার, গ্যাস ও বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং জ্বালানি খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করতে হবে। পাশাপাশি শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও ন্যায্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

‎তিনি আরও বলেন, গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি সরকার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি আমদানি নির্দিষ্ট একটি সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছে। এতে সংকট আরো প্রকট হবে। দেশ ও জাতি সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে যাবে। 

‎আগামীকাল (২১ আগস্ট) বিকেলে শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য "জনপ্রত্যাশা পূরণে শরীয়াহভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে নগর সম্মেলন-২৭" সফল করার জন্য নগর বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। 

‎ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ মুরাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, অ্যাডভোকেট মুস্তফা আল মামুন (মনির), মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, ডাক্তার মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, আলহাজ্ব আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি সাব্বির আহমেদ, মফতী আরমান হোসাইন, রাকিবুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ