শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এমন মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আঞ্চলিক যুদ্ধে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের প্রধান শর্ত ছিল সব ফ্রন্টে একযোগে যুদ্ধবিরতি কার্যকর করা, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি গ্রহণের জন্য আমাদের প্রাথমিক শর্ত ছিল সব ফ্রন্টে যুদ্ধবিরতি, বিশেষ করে লেবাননে।

আইআরজিসি আরও দাবি করে, ইসরায়েলকে অবিলম্বে লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের পেছনে ফিরে যেতে হবে।

সংস্থাটি বলেছে, ইসরায়েলকে লেবাননের দখলকৃত এলাকা খালি করে দেশটির আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব স্বীকার করতে হবে।

এই বক্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।

বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যুকে যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে সামনে এনে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিল যে তারা শুধু নিজেদের স্বার্থ নয়, বরং তাদের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তাকেও যেকোনো সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে দেখতে চায়।

সূত্র: আল-জাজিরা

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ