বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার

যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, জেফতা-কাফরওয়া সড়কে চালানো ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকার শত্রুতা বন্ধে সম্মত হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। বিশেষ করে লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে যোদ্ধা সরানোর বিষয়ে হিজবুল্লাহ কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তিনি বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়েছে।

এক বিবৃতিতে কাৎজ দাবি করেন, এই যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলের তৈরি নতুন বাস্তবতার প্রতিফলন। ভবিষ্যতে এটি লেবাননের সঙ্গে শান্তিচুক্তির পথও তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ