সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সাংবাদিকদের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সাংবাদিকদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৯ মার্চ) দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ার কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানাজায় অংশ নিতে বিপুলসংখ্যক শোকাহত মানুষ জড়ো হন। এ সময় তারা নিহত সাংবাদিকদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গতকাল শনিবার (২৮ মার্চ) দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক ও নয়জন প্যারামেডিক নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জেজিন সড়কে সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আল-মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফতৌনি ও তার ভাই ও সহকর্মী মোহাম্মদ নিহত হন। একই হামলায় আল-মানারের সাংবাদিক আলি শুয়াইবও প্রাণ হারান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ