সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী উত্তরার আজমপুর এলাকায় দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অনন্য সমন্বয় নিয়ে দাঁড়িয়ে আছে ‘জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর’। নিজস্ব ছয় তলা বিশিষ্ট সুবিশাল ভবন ও মনোরম পরিবেশে পরিচালিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে মাদানী নেসাব ও দরসে নেজামীর এক নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি লাভ করেছে। ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে শুরু হয়েছে নতুন ছাত্র ভর্তি কার্যক্রম।

মাদরাসাটি দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত। এবারের নতুন শিক্ষাবর্ষের সবক ইফতিতাহ (পাঠদান উদ্বোধন) করবেন বিশ্বখ্যাত ফকিহ আল্লামা তাকী উসমানী সাহেব (দা. বা.)-এর একান্ত শাগরিদ এবং মসজিদুল আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দেলোয়ার হোসাইন সাহেব (দা. বা.)। এছাড়াও শাইখুল হাদীস হিসেবে রয়েছেন করাচি থেকে ইফতা সম্পন্নকারী মুফতি শওকত কাসেমী (দা. বা.)।

প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ‘মাদানী নেসাব ১ম বর্ষ (আরবি মিডিয়াম)’। এটি মাদানী নেসাবের প্রখ্যাত ব্যক্তিত্ব আরিফ হক্কানী সাহেব (ঢাকা হুজুর)-এর বিশেষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রখ্যাত শিক্ষাবিদ মাওলানা আবু à