বেফাকে শীর্ষ মেধাস্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়ার ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৬ মার্চ ২০২৬ ঈসায়ি বৃহস্পতিবার নতুন শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে। কোটা খালি থাকলে ৭ শাওয়াল, ২৭ মার্চ শুক্রবারও ভর্তি চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সকল বিভাগে সীমিত কোটায় ভর্তি চলবে।
ফরম বিতরণ:সকাল ৭:৩০টা থেকে ৯:০০টা পর্যন্ত। দ্বিতীয় দিনও একই সময়ে ফরম প্রদান করা হবে।
লিখিত পরীক্ষা (মীযান থেকে ইফতা): সকাল ৯.৩০টা থেকে ১১.০০টা।
মৌখিক পরীক্ষা:
ক. উর্দু, তাইসীর, খুসুসী: সকাল ৮টা থেকে ১২.০০। ২.৩০ থেকে আসর।
খ. মীযান থেকে ইফতা:
দুপুর ৩টা থেকে আসর।
বিশেষ ঘোষণা:
১। এই প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষার্থীদের জন্য খুসুসি জামাতের ব্যবস্থা রয়েছে (এক বছরে উর্দু ও তাইসির সম্পন্নের সুযোগ)।
২। মিজান থেকে ইফতা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ভর্তি নাম্বার পেলেই দ্বিতীয় মাস থেকে খাবার ফ্রি করার সুযোগ থাকবে।
৩। উর্দু, তাইসির ও খুসুসী জামাতে প্রথম মাসিক পরীক্ষায় নির্ধারিত নাম্বার পেলে খাবার ফ্রি করার সুযোগ থাকবে।
উল্লেখ্য, এখানে প্রতি পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদেরকে জামিআর পক্ষ থেকে নিয়মিত মাসিক বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
ঠিকানা: রব্বানী নগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
যোগাযোগ: ০১৯০১৩১৬১৩৬ (তালিমাত), ০১৯০১৩১৬১৩১ (অফিস)
এমএম/