সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করল দখলদার ইসরায়েল জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযুল ফুরকানের ৪০০ শিক্ষার্থী আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে? ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

বাবরি মসজিদ নির্মাণে অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে পাওয়া নগদ অর্থ গণনার কার্যক্রম চলছে। শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে রেজিনগরে তার ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই টাকা গ্রহণ শুরু হয়। 

হুমায়ুন কবীর জানান, মসজিদ নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। যার মধ্যে ইতোমধ্যে প্রায় ৯৩ লক্ষ টাকা অনলাইনে এবং নগদ অর্থে ১১টি ট্রাঙ্ক ভর্তি অর্থ জমা পড়েছে।

তবে টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন। কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বাবরি মসজিদ তৈরির জন্য। আরও বহু মানুষ টাকা দিচ্ছেন।

এখন পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খুলে ৩৭ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। উপস্থিত আলেম-উলামা ও সাঁট মেশিন ব্যবহার করে ৩০ জন করে টাকা গুনছেন।

বাবরি মসজিদ নির্মাণে টাকা সংক্রান্ত এই ব্যাপক সাড়া দেখে স্পষ্ট যে তহবিলের অভাব হবে না। আগামী ২০২৬ সালের নির্বাচনেও এই উদ্যোগ কতটা রাজনৈতিক প্রভাব ফেলে তা সময়ই দেখাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ