সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-পাকিস্তান সংলাপের সম্ভাবনা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করল দখলদার ইসরায়েল জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযুল ফুরকানের ৪০০ শিক্ষার্থী আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে? ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের

আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে পরিবেশ রক্ষার পাশাপাশি পাল্টে যাচ্ছে দেশের কৃষকদের জীবন। অভাবনীয় সফলতার নজির স্থাপন করে চলেছে তারা। বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় এক বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের নাইম হোসেন।

রোববার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ এ কথা জানান।

পোস্টে তিনি জানান, গত বছর ২০০ পেঁপের চারা দেওয়া হয়েছিল নাইমকে। চারাগুলো তিনি ১৮ শতাংশ জমিতে রোপণ করেন। ছোট ছোট চারাগুলো এক বছরের ব্যবধানে পূর্ণ ফলবতী হয়ে ওঠে। আল্লাহর রহমত আর নাইম হোসেনের যত্ন ও পরিচর্যায় গাছগুলোতে এত পরিমাণ পেঁপে ধরেছে যে, এ বছর তিনি ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন এবং এখনো গাছে প্রায় ২০ হাজার টাকার পেঁপে অবশিষ্ট আছে।

এভাবেই, বৃক্ষরোপণ প্রকল্পে মানুষের দেওয়া অনুদান এবং আস-সুন্নাহর ব্যবস্থাপনায় অনেক কৃষক অভাবনীয় সফলতার নজির স্থাপন করে চলেছে বলে পোস্টে জানানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ