শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণামাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাৎ হলেও উভয় দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে পিপিপি মডেলে, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পানি সরবরাহর মতো আধুনিক প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, রাষ্ট্রদূত সরকারের নির্বাচনী ইস্তেহারের বাইরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো জনকল্যাণমুখী কর্মকান্ডের প্রশংসা করেছেন বলেও জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ