বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে চলমান যুদ্ধবিরতি তখনই সম্পূর্ণ হবে, যখন দখলদার ইসরায়েলি সেনারা পুরোপুরি ওই এলাকা থেকে সরে যাবে—এমন মন্তব্য করেছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

আজ শনিবার দোহা ফোরামে তিনি এসব কথা বলেন। খবর আল আরাবিয়ার।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, “এখন আমরা এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি... ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং গাজায় স্থিতিশীলতা ফিরে না এলে যুদ্ধবিরতি সম্পন্ন হবে না।”

কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের সহযোগিতায় অর্জিত এ যুদ্ধবিরতি ১০ অক্টোবর কার্যকর হয়। এতে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় দুই বছরের লড়াই কার্যত থেমে গেছে। তবে চুক্তির দ্বিতীয় ধাপ এখনো শুরু হয়নি। এই ধাপে ইসরায়েলকে তাদের অবস্থান থেকে সরে যেতে হবে, গাজায় একটি অন্তবর্তী প্রশাসন দায়িত্ব নেবে এবং সেখানে মোতায়েন করা হবে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী—আইএসএফ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ