রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নেপালে আবার জেন-জিদের বিক্ষোভ, কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেপালে পুনরায় বিক্ষোভ শুরু হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে। অভিযোগ রয়েছে যে বুধবারের সংঘর্ষের অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হওয়ায় এই বিক্ষোভের সূত্রপাত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, এদিন বেলা ১১টার দিকে সিমারা চকে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। এরপর কর্তৃপক্ষ কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিমারায় দুপুর ১২.৪৫ মিনিট থেকে কারফিউ জারি করা হয়েছে, যা রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে, বুধবার সংঘর্ষের ঘটনায় জেন-জি বিক্ষোভকারীরা অভিযোগ করেছে যে, তাদের উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে।

গত ১৯ নভেম্বর, ছয়জন জেনারেল জেড সমর্থক আহত হন এবং সিমারা বিমানবন্দরের কাছে সিমারা চকে সংঘর্ষের ঘটনায় দলটি ছয়জন ইউএমএল ক্যাডারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

দেশের বারা জেলায় আগে থেকেই সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে জেন-জি সদস্যরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল) এর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

সূত্র: এনডিটিভি

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ