মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


ভারতে মসজিদসংলগ্ন বোমা হামলা: ১৭ বছর পর খালাস পেলেন সাধ্বী প্রজ্ঞা 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের মুসলিম-অধ্যুষিত মালেগাঁও শহরের একটি মসজিদের কাছে ২০০৮ সালে সংঘটিত ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সাতজন সদস্যকে—যার মধ্যে ছিলেন বিজেপি-ঘনিষ্ঠ সংসদ সদস্য সাধ্বী প্রজ্ঞা ঠাকুর—দীর্ঘ ১৭ বছর পর বেকসুর খালাস দিয়েছে দেশটির একটি আদালত।

২০০৮ সালের ওই বিস্ফোরণে ছয়জন নিরীহ মুসলিম নিহত হন এবং আহত হন শতাধিক মানুষ। বিস্ফোরণটি সংঘটিত হয় জুমার নামাজ শেষে মুসল্লিদের বেরিয়ে যাওয়ার সময়, যা স্পষ্টতই একটি ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে পরিকল্পিত হামলার ইঙ্গিত দেয়।

সেই ঘটনায় সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার হওয়া সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও, বৃহস্পতিবার বিচারক এ কে লাহোটি রায় দেন যে, প্রসিকিউশন অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়à§