রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, ৭ মুসল্লি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নামাজরত অবস্থায় নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) মাগরিবের নামাজের সময় বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে বলে সংবাদসংস্থা এএফপি’র বরাতে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে কোনো সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় মিলিশিয়া নেতা বাবাকুরা কোলোর মতে, এটি একটি বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শহরের গামবোরু বাজার এলাকার একটি ভিড়পূর্ণ মসজিদের ভেতরে বিস্ফোরণটি ঘটে, যখন মুসল্লিরা মাগরিবের নামাজে অংশ নিচ্ছিলেন।

মসজিদের এক নেতা মালাম আবুনা ইউসুফ নিহতের সংখ্যা আট বলে দাবি করেছেন, তবে সরকারি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। বাবাকুরা কোলোর ভাষ্যমতে, নিহতের সংখ্যা সাত।

কোলোর দাবি, বোমাটি মসজিদের ভেতরে রাখা হয়েছিল এবং নামাজের মাঝামাঝি সময়ে বিস্ফোরিত হয়। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী একে আত্মঘাতী হামলা বলেও বর্ণনা করেছেন।

বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও তাদের শাখা আইএসডব্লিউএপির বিদ্রোহের কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি। ২০০৯ সালে বর্নো রাজ্যে বোকো হারাম তাদের বিদ্রোহ শুরু করে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ