শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

থাইল্যান্ডে ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বড় বিস্ফোরণের খবর আসছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশই পাল্টাপাল্টি গোলাবর্ষণে জড়িয়েছে। ফলে ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড। খবর আলজাজিরার।

হামলার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সুরিন প্রদেশের ফানম ডং রাক জেলার সীমান্তের কাছে স্কুল বন্ধ থাকবে।

স্থানীয় গণমাধ্যম সিসাকেট এবং বুড়িরামেও স্কুল বন্ধের খবর দিয়েছে।

এদিকে কম্বোডিয়া জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় তারা যে কোনো আক্রমণ মোকাবিলায় প্রস্তুত।

বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালিয়ে বসে কম্বোডিয়া। কয়েক দফার হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়।

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলেছেন, বৃহস্পতিবারের সহিংসতায় ১১ জন থাই বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ বছর বয়সী শিশুও রয়েছে। অন্তত ৩টি এলাকায় কম্বোডিয়ার গোলাবর্ষণের শিকার হয়।

এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত হেনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ