শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

কাশ্মীরিদের সংগ্রাম অব্যাহত থাকবে, পাকিস্তানের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে রোববার (১৩ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতি বছর ১৩ জুলাই পালন করা হয় কাশ্মীর শহীদ দিবস। ১৯৩১ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরে ডোগরা শাসকদের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে ২২ জন কাশ্মীরি প্রাণ হারান। তাঁদের স্মরণেই দিনটি পালন করা হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “এই দিনটি কাশ্মীরি মুসলিমদের অটল মনোবল ও দমন-পীড়নের বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধের প্রতীক। তাদের স্বাধীনতা ও মানবাধিকারের সংগ্রাম ইতিহাসের ধারায় গর্বিত এক অধ্যায়।”

তিনি আরও বলেন, “কাশ্মীরের জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ে জীবন উৎসর্গ করে যাচ্ছে। পাকিস্তান সবসময় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিকভাবে কাশ্মীরিদের সংগ্রামে সমর্থন জানিয়ে যাব।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরি শহীদদের স্মরণ করে বলেন, “তাদের সাহস, আত্মত্যাগ ও দৃঢ়তা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ