শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

আলিয়া মাদরাসায় ছুটি বেড়েছে ১১ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর দেশের সরকারি আলিয়া ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ছুটি বেড়েছে ১১ দিন। শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ ছাড়াই এবার ৭০ দিন ছুটি থাকবে।

 গত বছর মাদরাসাগুলোতে সাপ্তাহিক বন্ধ ছাড়া ৫৯ দিন ছুটি ছিল। 

 মঙ্গলবার (২০ জানুয়ারি) মাদরাসার ছুটির তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ছুটির তালিকাটি অনুমোদন করে।

তালিকায় এবতেদায়ি ও দাখিল স্তরের পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। এ মাদরাসাগুলোর অর্ধবার্ষিকী পরীক্ষা হবে ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। দাখিলে নির্বাচনি পরীক্ষা হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত।

এবতেদায়ি ও দাখিল স্তরের বার্ষিক পরীক্ষা ও আলিমের নির্বাচনী পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হবে।

ছুটির তালিকা অনুযায়ী সর্বোচ্চ ৩০ দিন ছুটি থাকবে রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জুমআতুল বিদা, লাইলাতুল কদর, ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে। এ ছুটি ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে।

দ্বিতীয় সর্বোচ্চ ছুটি থাকবে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে, ১৫ দিন। ২৪ মে থেকে ১১ জুন চলবে এ ছুটি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ