রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতিসম্পন্ন ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কর্দোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে দেশটির সিভিল গার্ড।

জানা যায়, মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর বিবিসির

স্পেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ট্রেনে মোট প্রায় ৪০০ যাত্রী ছিলেন। জরুরি সেবাদানকারীরা ১২২ জনকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে পাঁচ শিশুসহ ৪৮ জন এখনও হাসপাতালে ভর্তি। গুরুতর আহত ১১ জন প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (গ্রিনিচ সময় ৬টা ৪৫) দুর্ঘটনাটি ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী ট্রেনটি যাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা পর সোজা একটি রেলপথে লাইনচ্যুত হয়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সব রেল বিশেষজ্ঞই এ দুর্ঘটনায় বিস্মিত। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির কয়েকটি বগি পাশের মাটির ঢিবির দিকে ছিটকে পড়ে। দেশটির পরিবহনমন্ত্রী জানান, নিহত ও আহতদের বেশিরভাগই ছিলেন ওই ট্রেনটির সামনের দিকের বগিতে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ