বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৫ ফাল্গুন ১৪৩২ ।। ১ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা এবারে সংসদে কওমি-আলিয়ার ২৪ আলেম! কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় মুরাদনগরে পথচারীদের মাঝে উলামায়ে কেরামদের মিষ্টি বিতরণ ঢাকায় আসছেন এরদোগানের ছেলে , প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করবেন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রস্তুতি পরিদর্শন সৌদি মন্ত্রীর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করবে তালেবান

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর গাজার বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ সেনা, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৭ জুলাই) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, রাত ১০টার কিছু পর গাজার বেইত হানুনে স্থল অভিযানে অংশ নেওয়া পদাতিক সেনারা ওই বিস্ফোরণের শিকার হন। তারা হেঁটে অভিযানে অংশ নিচ্ছিলেন, কোনো যানবাহনে ছিলেন না।

নিহত পাঁচ সেনার মধ্যে দুইজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন:

স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০)

সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)

তারা দুজনেই জেরুজালেমের বাসিন্দা এবং আইডিএফ-এর কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বাকি নিহতদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ।

বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার করতে গিয়ে এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। আহত ১৪ সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আইডিএফ জানিয়েছে, অভিযানের আগে ওই এলাকায় বিমান হামলা চালানো হয়েছিল। তারপরও মাইন বিস্ফোরণে সেনারা হতাহত হন, যা তাদের জন্য বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সেনারা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছে। তারা বর্তমানে বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথ আক্রমণ পরিচালনা করছে। অভিযানের লক্ষ্য—এলাকায় সক্রিয় স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ