রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

ইহুদিবাদী সেনারা গাজার কাদায় আটকে গেছে, লক্ষ্য অর্জনে ব্যর্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সেনারা গাজার গাদায় আটকে গেছে এবং তারা হামাসকে ধ্বংস করার মতো অবাস্তব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইৎজাক বারিক।

ইসরাইলের মারিভ পত্রিকায় গতকাল (সোমবার) এক কলামে তিনি এই কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরাইল একটি "দুষ্ট চক্রের" মধ্যে আটকা পড়েছে এবং "যুদ্ধক্ষেত্রের তথ্য" উপেক্ষা করার জন্য এবং কল্পনার জগতে বাস করার জন্য সরকারকে নিন্দা করেছেন।

কলামে জেনারেল বারিক বলেন, “যতই দিন যাচ্ছে ততই আমরা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন থেকে পিছিয়ে পড়ছি, হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না এবং গাজা থেকে বন্দিদেরও মুক্ত করা যাচ্ছে না। আমরা দিন দিন গাজার কাদায় আরো বেশি ডুবে যাচ্ছি।”

জেনারেল বারিকের মতে, রাফায় হামাসের রাজত্ব ধ্বংস এবং টানেলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার অর্থই হচ্ছে নেতানিয়াহু সরকার হামাসকে নির্মূলের যে লক্ষ্য ঠিক করেছিল তা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে যুদ্ধ অব্যাহত রাখার মধ্য দিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।

জেনারেল ইৎজাক বারিক আরো বলেন, “এই যুদ্ধ প্রতিদিন আমাদের জন্য অনেক বড় ক্ষতি বয়ে এনেছে, এই ক্ষতি হয়েছে হামাসের গোলাবারুদ এবং তাদের পেতে রাখা ফাঁদ থেকে, এই ক্ষতি হয়েছে হামাসের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে। এ অবস্থায় নেতানিয়াহু সরকারকে অবশ্যই যুদ্ধের পরিস্থিতি নতুন করে বিবেচনা করতে হবে।

সূত্র: পার্স টুডে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ