নিজস্ব প্রতিবেদক
মুসল্লিদের অন্তরে প্রশান্তি জাগানো মধুর ও সুমধুর আজানের জন্য দক্ষ মুয়াজ্জিনের গুরুত্ব অপরিসীম। সময়ের সঙ্গে একজন মুয়াজ্জিনের দায়িত্বও আরও বিস্তৃত হয়েছে। শুদ্ধ মাখরাজ ও উচ্চারণে আজান দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুরের সুনিপুণ প্রয়োগ, আধুনিক সাউন্ড সিস্টেম পরিচালনা এবং মুসল্লিদের সঙ্গে সুন্দর যোগাযোগের দক্ষতাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মসজিদের এ পবিত্র দায়িত্বকে আরও সুসংহত করতে প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রশিক্ষিত মুয়াজ্জিনরা শুদ্ধ উচ্চারণ ও মাখরাজ, আজানের বিভিন্ন সুরের প্রয়োগ এবং আধুনিক সাউন্ড সিস্টেম পরিচালনার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। পাশাপাশি উন্নত আদব-শিষ্টাচার, মুসল্লিদের সঙ্গে সাবলীল যোগাযোগ, সময়নিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, মক্কা-মদিনাসহ বিখ্যাত বিভিন্ন সুরের যথাযথ প্রয়োগ এবং প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে প্রশিক্ষিত এসব মুয়াজ্জিন মসজিদের নিয়মিত আজান ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনে ভূমিকা রাখতে পারবেন।
আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে যোগ্য, দায়িত্বশীল ও প্রশিক্ষিত মুয়াজ্জিন নিয়োগে আগ্রহী মসজিদ কর্তৃপক্ষকে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৮০৫৪৩৭৯১০ নম্বরে। এছাড়া WhatsApp-এর মাধ্যমেও যোগাযোগের সুযোগ রয়েছে।
আরএইচ/