রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বাণিজ্যমেলায় জুয়া, র‌্যাফেল ড্র ও অশ্লীল কর্মকাণ্ড বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে হেফাজতে ইসলামসহ স্থানীয় সাতটি ইসলামি সংগঠন।

মেলা কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে চারটি বিষয়ে লিখিত অঙ্গীকার পাওয়ার পর কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে নগরীর কান্দিরপাড় এলাকার একটি হোটেলে বাণিজ্যমেলা কর্তৃপক্ষ ও ইসলামি সংগঠনগুলোর শীর্ষ নেতাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেলা কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে আয়োজক প্রতিনিধিরা ওলামায়ে কেরামের কাছে চারটি বিষয়ে লিখিত অঙ্গীকার করেন।

অঙ্গীকারগুলো হলো—এবারের মেলায় কোনো ধরনের জুয়ার আয়োজন থাকবে না; মেলা প্রাঙ্গণের বাইরে নগরীর অন্য কোনো স্থানে টিকিট বিক্রি করা যাবে না; প্রতিদিনের লোভনীয় কুপন ড্র বা র‌্যাফেল ড্র সম্পূর্ণ বন্ধ থাকবে এবং মেলায় কোনো ধরনের সার্কাস, হাউজি কিংবা অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না।

বৈঠক শেষে দেওয়া এক যৌথ ভিডিও বার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানী এবং মেলা কর্তৃপক্ষের প্রতিনিধি তারেক এসব অঙ্গীকারের বিষয়টি সর্বসাধারণকে জানান।

এ সময় ওলামায়ে কেরামের পক্ষ থেকে মেলায় এসব শর্ত যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

একই সঙ্গে নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, চারটি শর্তের কোনো একটি লঙ্ঘন করা হলে কুমিল্লায় তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় মেলা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে নিতে হবে বলেও তারা উল্লেখ করেন।

বৈঠকে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর, কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত ইমাম পরিষদ কুমিল্লার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ