রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যের লুটনে খেলাফত মজলিসের সুধী সমাবেশ অনুষ্ঠিত জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

থামছে না হামের সংক্রমণ। হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ শিশুর। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১০১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৯০৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮০৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন। আর হামের উপসর্গ রয়েছে ১ হাজার ২১ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮০ জন। আর হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৫৭ জন।

এছাড়া চলতি বছরে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২৪ হাজার ৪৫৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ১৯ হাজার ৯৩৯ জন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ