রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

এবার হামাসের হাতে আটক ইসরায়েলি গোয়েন্দা ড্রোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় দখলদার ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা।

হামাসের আল কাসাম ব্রিগেড ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাসাম ব্রিগেড যে ড্রোনটি আটক করেছে তা স্কাই লার্ক-২ মডেলের। শুক্রবারও উত্তর গাজায় আরেকটি ড্রোন ভূপাতিত করে হামাস।
কাসাম ব্রিগেড সোমবার সকালে তেল আবিব ও এর আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজা থেকে দখলদার ইসরায়েলের ভেতরে প্রবেশ করে ঐতিহাসিক ‘আল-আকসা তুফান’ অভিযান পরিচালনা করে। ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারি ও হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। এর প্রতিবাদেই এই হামলা চালায় হামাস।

আল-আকসা তুফান অভিযানের পর থেকেই গাজার বেসামরিক মানুষের ওপর নৃশংস হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। সেই হামলা এখনও চলছে। তবে গাজার সশস্ত্র সংগ্রামী সংগঠনগুলোও দৃঢ়তার সঙ্গে তা প্রতিরোধ করে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ