রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ

হামাসের নিক্ষিপ্ত রকেটের মাধ্যমে ইংরেজি নতুন বছরকে বরণ ইসরাইলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরেই ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ মধ্য ও দক্ষিণঞ্চলীয় বহু শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

ফলে নতুন বছরের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে এসব শহরের অধিবাসীরা।

রবিবার স্থানীয় সময় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে তেল আবিব ও অ্যাশদোদসহ বহু ইসরায়েলি শহরে সাইরেনের শব্দ বাজতে শুরু করে। এর ফলে ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

আল-মায়াদিন টিভি জানিয়ছে, জর্ডান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকেও রবিবার রাতে তেল আবিব লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা থেকে মধ্যরাতে রকেট উৎক্ষেপণ শুরু হলে গাজাবাসী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এ হামলাকে স্বাগত জানায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা তিন মাসের ভয়াবহ বোমাবর্ষণের পরও ঝাঁকে ঝাঁকে রকেট উৎক্ষেপণের সক্ষমতা দেখে গাজাবাসী উল্লাস প্রকাশ করে।


ইসরায়েলি গণমাধ্যমগুলো গাজা থেকে তেল আবিব অভিমুখ অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার খবর দিয়েছে। এসব গণমাধ্যম ইসরায়েলি সেনাবাহিনীর সমালোচনা করে বলেছে, এই বাহিনী যখন দাবি করছে তাদের গত তিন মাসের অভিযানে হামাসের রকেট হামলার সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে তখন তেল আবিবে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপের ঘটনা এর উল্টো চিত্রই প্রমাণ করে। 

এসব গণমাধ্যম বলেছে, “আমরা নিজেদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকি।”

ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনোত লিখেছে, “ইসরায়েল গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের মাধ্যমে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে।” সূত্র: জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল, আল মায়াদিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ