রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

ইসরায়েলি হামলায় সাবেক ফিলিস্তিনি মন্ত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসরায়েলি হামলায় সাবেক ফিলিস্তিনি মন্ত্রী নিহত ইউসুফ সালামা

ইসরায়েলি হামলায় সাবেক ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন। সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা এবং হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

জানা গেছে, রবিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক এই মন্ত্রীর বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে কেন্দ্রীয় গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থীশিবিরের ওই বাড়িতে থাকা ইউসুফের প্রাণহানি হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত সালামা ২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদে ইমাম হিসেবেও কাজ করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ইউসুফ সালামাকে হত্যার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ