রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইরাক-সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় ৪৫ সেনা আহত: পেন্টাগন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সিরিয়ার ‘আত্তানাফ’ ও ইরাকের ‘আইন আল-আসাদ’ সামরিক ঘাঁটিতে সাম্প্রতি হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে ২৪ জন মস্তিষ্কের ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। 
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, গত ১৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ৩৮ দফা হামলা হয়েছে।

গাজায় বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো ইরাকের পাশাপাশি সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।

এসব হামলার কারণে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরাকে মোতায়েন সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের দুই-তৃতীয়াংশকে সেদেশ থেকে সরিয়ে নিয়েছে। সূত্র: এনবিসি নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ