রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে যা বললেন ওবামা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসরায়েলি সম্প্রদায়ের বিরুদ্ধে হামাসের ৭ অক্টোবরের হামলা ‘ভয়াবহ’, তবে এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা করা হচ্ছে, তা ‘সহ্যের বাইরে’।  পড সেভ আমেরিকা পডকাস্টের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুদ্ধকে যেভাবে তুলে ধরা হয়েছে, সে বিষয়টির সমালোচনা করে ওবামা বলেন, 'দুই পক্ষের কেউই নিরপরাধ নয়।'

ফিলিস্তিন পরিস্থিতি বাইরে থেকে দেখলে যতটা সরল মনে হয় আসলে ততটাই জটিল বলেও মনে করেন ওবামা। বলেন, ‘সংকট নিরসনে কোনো গঠনমূলক উদ্যোগ নেওয়ার আগে এখানে একটি জটিল পরিস্থিতি চলছে, তা মেনে নিতে হবে।’

প্রেসিডেন্ট হওয়ার আগে ওবামা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান দেওয়ার উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকলেও তিনি এতে সক্ষম হননি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ