রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

যুক্তরাষ্ট্রের সুপারিশ শুনলে গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়বে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার নেতাদের সাথে এক বৈঠকে বলেছেন, ইসরায়েল ও হামাসের লড়াইয়ে গাজায় বেসামরিক নাগরিকরা  যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে তাদের অবশ্যই আরও বেশি কিছু করতে হবে।

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১৩ খবর প্রকাশ করেছে, এর জবাবে আইডিএফ প্রধান হার্জি হালেভি ব্লিনকেনকে বলেন, গাজায় অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের জেনারেলদের পরামর্শ ইসরায়েলি সামরিক বাহিনী গ্রহণ করলে, হতাহতের ঘটনা আরও ঘটবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকে ব্লিংকেন জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এক গাঁথুনি থেকে আরেক গাঁথুনি পর্যন্ত। কিন্তু ‘জনমত’ প্রশাসনের পক্ষে এ ধরনের সমর্থন বাড়ানো আরও কঠিন করে তুলছে।
মার্কিন কূটনীতিক বলেন, ‘আপনি যদি দীর্ঘ যুদ্ধ চালাতে চান, তাহলে আপনাকে অবশ্যই মানবিক সহায়তার বিস্তৃত উপাদানগুলো কে কাজে লাগাতে হবে।’

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ