বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


শাপলা স্মৃতি প্রতিযোগিতার শেষ তারিখ ‘পহেলা মে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| যাকারিয়া মাহমুদ ||

২০১৩ খ্রিষ্টাব্দের শাপলা চত্ত্বরের গণহত্যা ট্রাজেডির স্মৃতিধারণ, সুবিচার দাবি ও আদায়ের লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠিত সংগঠন ‘শাপলা স্মৃতি সংসদ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে—শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬।

সম্প্রতি একটি ঘোষণাপত্রে প্রতিযোগিতার বিষয়, সময় ও বিজয়ীদের পুরস্কারের কথা তুলে ধরেছে সংগঠনটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১ মে ২০২৬ প্রতিযোগিতার শেষ তারিখ।

প্রতিযোগিতার বিষয়বস্তু উল্লেখ করে ঘোষণাপত্রে বলা হয়—যথাক্রমে সাতটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে প্রতিযোগীদের—

এক. স্মৃতিচারণ প্রতিযোগিতা—

*যেকোনো জামিয়া, বিশ্ববিদ্যালয় বা স্কুল-কলেজের শিক্ষার্থী নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে।

*স্মৃতি অবশ্যই হতে হবে প্রত্যক্ষদর্শী বা নির্ভরযোগ্য সূত্র থেকে বর্ণিত।  

*শব্দসংখ্যা অনুর্ধ্ব ২ হাজার।

দুই. প্রবন্ধ প্রতিযোগিতা—

*যেকোনো শিক্ষাধারার শিক্ষার্থী ও যেকোনো শ্রেণী-পেশার যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবে।

*শব্দসংখ্যা অনুর্ধ্ব ২ হাজার।

*বিষয়: ‘শাপলা গণহত্যা: অমর আত্মত্যাগের আলেখ্য’

তিন. গল্প প্রতিযোগিতা—

*যেকোনো শিক্ষাধারার শিক্ষার্থী ও যে কোনো শ্রেণী-পেশার যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবে।

*গল্পের সর্বোচ্চ শব্দসংখ্যা ১৫০০।

চার. রচনা প্রতিযোগিতা—

*যেকোনো শিক্ষাধারার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

*বিষয়: ‘৫ মে ২০১৩: যদি আমি সেদিনের একজন সাক্ষী হতাম’।

*শব্দসংখ্যা অনুর্ধ্ব ৫০০।

পাঁচ. ছড়া প্রতিযোগিতা—

*যেকোনো শিক্ষাধারার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

*অনুর্ধ্ব ১৬ লাইন।

ছয়. কবিতা প্রতিযোগিতা—

*উন্মুক্ত, যে কেউ অংশগ্রহণ করতে পারবে।

*অনুর্ধ্ব ১৬ লাইন।

সাত. কুইজ প্রতিযোগিতা—

*পাঠ্যবই—

১. শহীদনামা (সংক্ষিপ্ত সংস্করণ)

২. কারাগার থেকে বলছি

*রেজিস্ট্রেশন ফি: ১১৩ টাকা

*সময়: ১ মে সকাল দশটা থেকে এগারোটা।

প্রতিযোগিতার শেষ তারিখ উল্লেখ করে ঘোষণাপত্রে বলা হয়েছে, আগামী ১ মে ২০২৬ তারিখের ভেতর লেখা পাঠাতে হবে— shaplasmritysangsad@gmail.com এই ঠিকানায়।   

বিজয়ীদের পুরস্কারের কথা উল্লেখ করে ঘোষণাপত্রে বলা হয়—বিজয়ীদের মধ্যে প্রথম ও দ্বিতীয়জন পাবেন আকর্ষণীয় ল্যাপটপ, ক্রেস্ট ও সনদপত্র। তৃতীয় থেকে পঞ্চম বিজয়ী পাব—আকর্ষণীয় ট্যাব, ক্রেস্ট ও সনদপত্র। ষষ্ঠ থেকে দশমজন পাবে—আকর্ষণীয় কিন্ডেল রিডার, ক্রেস্ট ও সনদপত্র। এবং কুইজ প্রতিযোগিতায় একাদশ থেকে পঞ্চাশত্তম (৫০তম) পর্যন্ত পাবে, বই সনদপত্র ও ক্রেস্ট।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ