
|
শাপলা স্মৃতি প্রতিযোগিতার শেষ তারিখ ‘পহেলা মে’
প্রকাশ:
২৬ এপ্রিল, ২০২৬, ০২:১১ দুপুর
নিউজ ডেস্ক |
|| যাকারিয়া মাহমুদ || ২০১৩ খ্রিষ্টাব্দের শাপলা চত্ত্বরের গণহত্যা ট্রাজেডির স্মৃতিধারণ, সুবিচার দাবি ও আদায়ের লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠিত সংগঠন ‘শাপলা স্মৃতি সংসদ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে—শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬। সম্প্রতি একটি ঘোষণাপত্রে প্রতিযোগিতার বিষয়, সময় ও বিজয়ীদের পুরস্কারের কথা তুলে ধরেছে সংগঠনটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১ মে ২০২৬ প্রতিযোগিতার শেষ তারিখ। প্রতিযোগিতার বিষয়বস্তু উল্লেখ করে ঘোষণাপত্রে বলা হয়—যথাক্রমে সাতটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে প্রতিযোগীদের— এক. স্মৃতিচারণ প্রতিযোগিতা— *যেকোনো জামিয়া, বিশ্ববিদ্যালয় বা স্কুল-কলেজের শিক্ষার্থী নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে। *স্মৃতি অবশ্যই হতে হবে প্রত্যক্ষদর্শী বা নির্ভরযোগ্য সূত্র থেকে বর্ণিত। *শব্দসংখ্যা অনুর্ধ্ব ২ হাজার। দুই. প্রবন্ধ প্রতিযোগিতা— *যেকোনো শিক্ষাধারার শিক্ষার্থী ও যেকোনো শ্রেণী-পেশার যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবে। *শব্দসংখ্যা অনুর্ধ্ব ২ হাজার। *বিষয়: ‘শাপলা গণহত্যা: অমর আত্মত্যাগের আলেখ্য’ তিন. গল্প প্রতিযোগিতা— *যেকোনো শিক্ষাধারার শিক্ষার্থী ও যে কোনো শ্রেণী-পেশার যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবে। *গল্পের সর্বোচ্চ শব্দসংখ্যা ১৫০০। চার. রচনা প্রতিযোগিতা— *যেকোনো শিক্ষাধারার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। *বিষয়: ‘৫ মে ২০১৩: যদি আমি সেদিনের একজন সাক্ষী হতাম’। *শব্দসংখ্যা অনুর্ধ্ব ৫০০। পাঁচ. ছড়া প্রতিযোগিতা— *যেকোনো শিক্ষাধারার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। *অনুর্ধ্ব ১৬ লাইন। ছয়. কবিতা প্রতিযোগিতা— *উন্মুক্ত, যে কেউ অংশগ্রহণ করতে পারবে। *অনুর্ধ্ব ১৬ লাইন। সাত. কুইজ প্রতিযোগিতা— *পাঠ্যবই— ১. শহীদনামা (সংক্ষিপ্ত সংস্করণ) ২. কারাগার থেকে বলছি *রেজিস্ট্রেশন ফি: ১১৩ টাকা *সময়: ১ মে সকাল দশটা থেকে এগারোটা। প্রতিযোগিতার শেষ তারিখ উল্লেখ করে ঘোষণাপত্রে বলা হয়েছে, আগামী ১ মে ২০২৬ তারিখের ভেতর লেখা পাঠাতে হবে— shaplasmritysangsad@gmail.com এই ঠিকানায়। বিজয়ীদের পুরস্কারের কথা উল্লেখ করে ঘোষণাপত্রে বলা হয়—বিজয়ীদের মধ্যে প্রথম ও দ্বিতীয়জন পাবেন আকর্ষণীয় ল্যাপটপ, ক্রেস্ট ও সনদপত্র। তৃতীয় থেকে পঞ্চম বিজয়ী পাব—আকর্ষণীয় ট্যাব, ক্রেস্ট ও সনদপত্র। ষষ্ঠ থেকে দশমজন পাবে—আকর্ষণীয় কিন্ডেল রিডার, ক্রেস্ট ও সনদপত্র। এবং কুইজ প্রতিযোগিতায় একাদশ থেকে পঞ্চাশত্তম (৫০তম) পর্যন্ত পাবে, বই সনদপত্র ও ক্রেস্ট। জেডএম/ |