মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

হাদীয়ে মিল্লাত, শায়খুল উলামা, উস্তাজুল আসাতিজা আল্লামা নূরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আগামীকাল ১১ নভেম্বর (বুধবার) রাজধানীতে অনুষ্ঠিত হবে।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দুপুর ২টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.) বাস্তবায়ন কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.) বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব, বেফাকের সহকারী মহাসচিব, আল-হাইআতুল উলয়ার সদস্য, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এবং চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিমসহ জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। উদ্বোধনী বক্তব্য রাখবেন মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, পীর সাহেব কারীমপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া সাঈদিয়া কারীমিয়ার মুহতামিম মাওলানা অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ।

এতে দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম ও মাশায়েখ উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ