রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

কুরআন হাদিসকে অনুসরণের জন্য ‘সীরাতল মুস্তাকিম পরিষদ’র আত্মপ্রকাশ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| ঝিনাইদহ প্রতিনিধি ||

ইসলামী নববর্ষের তাৎপর্যপূর্ণ দিন ( ১ মহররম ১৪৪৭ হিজরি )-এ আত্মপ্রকাশ করলো বাংলাদেশ “সীরাতল মুস্তাকিম পরিষদ " নামের একটি দ্বীনি কাফেলা। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় একযোগে কার্যক্রম শুরুর মাধ্যমে এই সংগঠন তাদের অগ্রযাত্রা ঘোষণা করে।

“সঠিক পথেই শান্তির অগ্রযাত্রা!” স্লোগানকে ধারণ করে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিককে নবীর আদর্শ অনুসরণ করে সঠিক ও সুন্দর জীবনের দিকে অগ্রসর করা এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। এটি কুরআন এবং হাদিসকে বাস্তব জীবনে শতভাগ অনুসরণ করার অঙ্গীকারে আত্মপ্রকাশ করা একটি পূর্ণাঙ্গ দ্বীনি কাফেলা।

হাফেজ মোঃ শেহজাদ আফরিদি, হাফেজ মোঃ আবু মুসা, মোঃ মেহেদী হাসান, হাফেজ মোঃ আব্দুর রহিম এবং মোঃ আব্দুল আলিম এর সম্মিলিত চিন্তাধারা থেকে আত্মপ্রকাশ করা এই পরিষদ ইতোমধ্যেই তাদের কার্যক্রমের অংশ হিসেবে মাসিক রিপোর্ট পেপার প্রকাশ করেছে। এতে রয়েছে “তাকবিরে উলার সাথে নামাজ”, “ব্যাখ্যাসহ কুরআন অধ্যয়ন এবং বাস্তব জীবনে প্রয়োগ”, “চোখের হেফাজত” এবং “জবানের হেফাজত” সহ আত্মশুদ্ধির নানা দিকনির্দেশনামূলক কলাম।

সংগঠনটির মুখপাত্র মোঃ আব্দুল আলিম বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই কাফেলার একমাত্র উদ্দেশ্য”। আগামীর প্রতিটি পদক্ষেপে নবীর সীরাত অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, এটি শুধু ব্যক্তিগত আত্মশুদ্ধির পথ নয়, বরং একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সৎ সমাজ গড়তে অগ্রযাত্রা।

বাংলাদেশ সীরাতল মুস্তাকিম পরিষদ আশা করে, দেশের প্রতিটি নাগরিক এই অগ্রযাত্রায় শামিল হয়ে সঠিক পথের অনুসারী হবেন এবং নবীর আদর্শে ধন্য জীবনের মাধ্যমে শান্তির ধারা ছড়িয়ে দেবেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ