নিজস্ব প্রতিবেদক
সাধারণ মানুষকে ভয়াবহ সুদ ও সুদি সংস্থার করাল গ্রাস থেকে মুক্ত করতে এবং ইসলামী অর্থব্যবস্থার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে চালু হয়েছে ‘থ্রি জিরো লোন সার্ভিস’ (তিন শূন্যে ঋণ সেবা)।কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানশ্রীর নূরুস সুন্নাহ দারুল উলূম কওমী মাদরাসার মুহতামিম এবং কিশোরগঞ্জ সড়ক ভবন জামে মসজিদের খতিব মাওলানা মো. ওয়ালীউল্লাহর উদ্যোগে চালু হয়েছে এই মানবিক সেবা।
ব্যতিক্রমী এই মানবিক সেবার উদ্যোক্তা মাওলানা মো. ওয়ালীউল্লাহ বলেন, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দীন ইসলাম। ইসলামের সবকিছুই সর্বাবস্থায় সুন্দর ও ভারসাম্যপূর্ণ। অন্যায়, জুলুম, চুরি, ডাকাতি, ধোঁকা, দুর্নীতির মতো অভিশপ্ত সুদের স্থানও ইসলামে নেই। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা স্পষ্ট ভাষায় ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।