সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম শীর্ষ হজ ও ওমরাহ সেবা দানকারী প্রতিষ্ঠান আল ওয়াসি ট্রাভেলস অ্যান্ড হজ গ্রুপ আয়োজিত হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে হজ সম্পাদনকারী সাবেক হাজি, হজে আগ্রহী নিবন্ধনপ্রত্যাশী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিরা অংশ নেন। হজের প্রস্তুতি, করণীয়-বর্জনীয়, কাফেলার সার্বিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল, হজ ২০২৭-এর নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন। এদিনই অনেক বাইতুল্লাহর মুসাফির হজ ২০২৭-এর জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সম্পন্ন করেন।

আয়োজকরা জানান, নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

এই সফল আয়োজন বাস্তবায়নে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সময় বের করে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান আল ওয়াসির চেয়ারম্যান মাওলানা আব্দুল গাফফার খান। আল্লাহর মেহমানদের সর্বোচ্চ আন্তরিকতা, আমানতদারিতা ও বিশ্বস্ততার সঙ্গে খেদমত করার তাওফিকও কামনা করেন তিনি।

দীর্ঘদিন ধরে আল ওয়াসি ট্রাভেলস অ্যান্ড হজ গ্রুপ হজ ও ওমরাহ সেবায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের পরিচয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রতি বছর কয়েক শ হজযাত্রী পবিত্র হজ পালন করেন। এছাড়া সারা বছর নিয়মিত ওমরাহ কাফেলাও পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত। এছাড়া পুরান ঢাকায় একটি শাখা অফিস রয়েছে। বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়ও তাদের শাখা অফিস পরিচালিত হচ্ছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ