সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

মাদরাসা শিক্ষার্থীদের বাচনভঙ্গি, বক্তৃতা ও উপস্থাপনা দক্ষতা বিকাশে সাত দিনব্যাপী আবাসিক ‘প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা’ প্রশিক্ষণ কোর্স চলছে। রাজধানীর জামিয়া বাবুস সালাম ক্যাম্পাসে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম-এর উদ্যোগে আয়োজিত এই কোর্সে দেশের বিভিন্ন মাদরাসা থেকে আগত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। কোর্সটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজকরা জানান, প্রথম সাময়িক পরীক্ষার ছুটিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, প্রমিত ভাষা চর্চা এবং জনসমক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপনের সক্ষমতা গড়ে তুলতেই এই ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুরু থেকেই কোর্সটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সাত দিনব্যাপী আবাসিক এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রমিত উচ্চারণের জটিলতা দূরীকরণ, মুখের জড়তা কাটিয়ে ওঠা, আঞ্চলিক উচ্চারণ পরিহার, স্বর-সাধনা, বডি ল্যাঙ্গুয়েজ, মঞ্চ ও মিডিয়ায় উপস্থাপনার কৌশল, ওয়াজ ও বক্তৃতার কলাকৌশল এবং জনসমক্ষে কার্যকরভাবে বক্তব্য উপস্থাপনের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাদ্দিস ও লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন, অত্রি-এর পরিচালক বিএম হারিস এবং কলরবের পরিচালক, আবৃত্তিশিল্পী ও উপস্থাপক ইলিয়াস হাসান। তাঁদের তত্ত্বাবধানে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজকদের ভাষ্য, বর্তমান সময়ে মাদরাসা শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং প্রমিত ভাষা, সুন্দর উপস্থাপনা ও কার্যকর যোগাযোগ দক্ষতায়ও সমান পারদর্শী হওয়া প্রয়োজন। সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, ২৪ জুলাই শুরু হওয়া এই আবাসিক প্রশিক্ষণ কোর্স আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় রয়েছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ