রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো সরকারের আমলে নেওয়ার মতো নয়।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে সবার কথা বলার ও প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন যা যা সুবিধা পাওয়ার সবই পাবেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে ৬ মাসের নিরাপত্তাসহ আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন তিনি। তবে রাষ্ট্রপতির পূর্বে দায়িত্ব পালনের সময়ে যদি কোনো অপরাধ করে থাকেন বা সে সংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা থাকলে আইনানুগ প্রক্রিয়ায় তা চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিধিবিধান মতো দায়িত্ব পালন করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্বাচিত সরকারকেও তিনি সহযোগিতা করেছেন। তাই তাকে গ্রেফতারের দাবি আমলে নেওয়ার মতো নয়।

সাংবাদিকদের আরেক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্টোরথের দিন কাকতালীয়ভাবে মতিঝিলে বোমা পাওয়া যায়। উল্টোরথের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই।

এদিন সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ